editor
প্রকাশিত: 1:03 PM, February 17, 2026
আগামীতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে সিলেটের রাজনীতিতে আলোচনায় উঠে এসেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের সাহসী নেত্রী পলিনা রহমান। ছাত্রজীবন থেকে রাজপথের লড়াকু এই নেত্রী বর্তমানে সিলেট জেলা ও উপজেলার রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করেছেন।
পলিনা রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রদলের হাত ধরে। তিনি ল’ কলেজ ছাত্রদল ও মূল ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। নারী ও শিশু অধিকার রক্ষায় সরব পলিনা ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।
রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হিসেবেও সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বও সামলেছেন।
মেধাবী এই নেত্রীর শিক্ষাজীবন শুরু হয় বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজ থেকে দর্শন বিভাগে বিএ (অনার্স) সম্পন্ন করেন।
আইন পেশার প্রতি প্রবল আগ্রহ থেকে তিনি সিলেট ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে সিলেট জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ থেকে পলিটিক্যাল ফেলো হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, যা তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।
তৃণমূলের নেতাকর্মীদের মতে, পলিনা রহমান দীর্ঘ সময় ধরে সিলেটের সাধারণ মানুষ ও নারীদের অধিকার নিয়ে কাজ করছেন। একজন দক্ষ সংগঠক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে সংরক্ষিত আসনে তাকে মূল্যায়িত করলে সিলেটের নারীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের