editor
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ২০২৬–২৭ অর্থবছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটিতে নাগরিক টিভির সিলেট ব্যুরো এমআর টুনু তালুকদারকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি সালেহ আহমদ সাকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার রাত ৮টায় প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি রুহেল উদ্দিন (গণমুক্তি), যুগ্ম সাধারণ সম্পাদক মো.মিছবাহ উদ্দিন (দৈনিক ডেসটিনি, সিলেট ব্যুরো চীফ), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), কামাল মুন্না (যায়যায়দিন), নবীন সোহেল (কালবেলা), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), শুকরান আহমদ রানা (সকালের সময়), মশাহিদ আলী (বার্তা২৪) এবং আফজল হোসেন (ক্যামেরাপার্সন, এনটিভি ইউরোপ)।
সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন এবং বিশ্বনাথের গণমাধ্যমকর্মীদের ঐক্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেছেন, কবি ও সাহিত্যিকরা তাদের সাহিত্য কর্মের মাধ্যমে দেশ,
2 মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভাগীয় আলোচনা সভার
3 ষাটের দশকের ছাত্র রাজনীতির অহংকার, ‘৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ নির্মাণের অন্যতম রূপকার ও সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল
6 বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট এর কমিটি কেন্দ্রীয় কমিটি ২০২৬-২৮ সেশনের অনুমোদন প্রদান করা হয়।
6 সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার
1 মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা বিএনপি
8 সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট
1 সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সোমবার