editor
প্রকাশিত: 6:52 PM, February 17, 2026
সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেদ আহমদের দ্রুত সুস্থতা কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুর উদ্দিন খাঁন হাসান, সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, জেলার সহ-সাধারণ সম্পাদক আনসার আলী, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ সহ মহানগর যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব। মোনাজাতে অসুস্থ নেতা সাহেদ আহমদের দীর্ঘায়ু ও সুস্থতা এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন