editor
প্রকাশিত: 11:09 AM, February 18, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে আসামির স্বজনদের কাছ থেকে টেলিভিশন উপহার নেওয়া, মাদক ব্যবসা ও খনিজ সম্পদ লুটে সহযোগিতাসহ নানা দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
তদন্ত কমিটির গঠন পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, তিন সদস্যের এই তদন্ত কমিটিতে রয়েছেন সুনামগঞ্জ জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর-জামালগঞ্জ সার্কেল) ও জেলা পুলিশের একজন পুলিশ পরিদর্শক।
অনুসন্ধানে জানা যায়, ওসি আমিনুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। হবিগঞ্জ ডিবিতে কর্মরত থাকাকালীন ঘুষের বিনিময়ে একজন বৃদ্ধকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান। বর্তমানে তাহিরপুর থানায় যোগদানের পর তার বিরুদ্ধে অভিযোগের মাত্রা আরও বেড়েছে। একটি মামলার আসামির ভাইকে মামলার ভয় দেখিয়ে একটি রঙিন টেলিভিশন উপহার হিসেবে গ্রহণ করেন তিনি। থানার কয়েকজন এসআই, এএসআই এবং কথিত সোর্সদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন ওসি। এই চক্রের মাধ্যমে বিদেশি মাদক, ইয়াবা, কয়লা ও চুনাপাথর চোরাচালান থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। ইজারাবিহীন জাদুকাটা ও মাহারাম নদী থেকে ড্রেজার দিয়ে বালি ও পাথর লুট করতে বালুখেকো চক্রের কাছ থেকে সোর্সদের মাধ্যমে প্রায় ১৫ লাখ টাকা অগ্রিম ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নৌপথের বিভিন্ন খাত থেকে মাসে ওসির প্রায় অর্ধকোটি টাকা অবৈধ আয়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শুনেছি আমার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সব অভিযোগ মিথ্যা। আমি দায়িত্বে থাকা অবস্থায় কেউ আমার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করার সাহস পাবে না, কারণ আমি এসবে জড়িত নই।
তদন্ত কমিটির সদস্য সহকারী পুলিশ সুপার (তাহিরপুর-জামালগঞ্জ সার্কেল) প্রণয় রায় জানান, মঙ্গলবার থেকেই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবেদন দ্রুতই পুলিশ সুপার ও পুলিশ হেডকোয়ার্টার্সে জমা দেওয়া হবে।
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১