editor

প্রকাশিত: 5:37 PM, February 21, 2026

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

১৪ বোতল মদ নিয়ে আটকের পর মেহজাবীনকে ‘রহস্যময়’ ছাড়

8

বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যান তারা।

গত আগস্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর তাদের সঙ্গে এ ঘটনা ঘটে। তবে আইন অনুযায়ী মামলার বিধান থাকলেও তা না করে রহস্যজনকভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। সেক্ষেত্রে মেহজাবীন থেকে কোনো মুচলেকাও নেওয়া হয়নি। তথ্য অনুযায়ী, বিএস-২১৮-এর একটি ফ্লাইটে এদিন ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন অভিনেত্রী মেহজাবীন, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্ত। বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি নাগরিকরা সর্বোচ্চ ১ লিটার অ্যালকোহল বহন করতে পারবেন। কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন করা বেআইনি।

6

বিমানবন্দর কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি নিষিদ্ধ। এ ধরনের ঘটনায় সাধারণত যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা আইন অনুযায়ী মামলা করে থাকেন। মেহজাবীনকে আটকের পর কাস্টমস কর্তৃপক্ষ নোটে উল্লেখ করে, যাত্রীরা কাস্টমস আইন ও যাত্রী ব্যাগেজ বিধিমালা লঙ্ঘন করে আমদানি নিষিদ্ধ অ্যালকোহল বহন করেছেন। পরবর্তী আইনানুগ নিষ্পত্তির জন্য জব্দ পণ্য আটক রাখা হয়েছে। আটককারী কর্মকর্তা হিসেবে নোটে স্বাক্ষর করেছেন ডি শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার (এআরও) মো. মোতাকাব্বির আলী। নোটের রশিদ নং-ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০।

2

মো. মোতাকাব্বির আলী বর্তমানে কর্মরত রয়েছেন সিলেটে। তার সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, কোনো বেআইনি ঘটনায় আটক করার পর কাস্টমসের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হয়। মেহজাবীনের বেলায়ও সেটিই করেছিলাম। এরপর কী হয়েছে সে বিষয়ে আমি জানি না।

7

এই ঘটনায় আটককারী দুজন প্রটোকল কর্মকর্তার থেকেও কাস্টমস কর্তৃপক্ষ মুচলেকা নিয়েছে। মুচলেকায় তারা উল্লেখ করেছেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী দুজন অ্যাভিয়েশন সিকিউরিটি। ডিরেক্টর-২ স্যার প্রেরিত ম্যাসেজ অনুযায়ী বিএস-২১৮ ফ্লাইটে আগত তিন যাত্রী আদনান আল রাজীব, মেহজাবীন চৌধুরী ও শঙ্খ দাসগুপ্ত ব্যাংকক থেকে ঢাকা অবতরণ করে। প্রেরিত ম্যাসেজ অনুযায়ী আমরা প্রটোকল দিতে আসি। তাদের হাতব্যাগসহ গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় কাস্টমস কর্তৃপক্ষ ১৪ বোতল লিকার আটক করে। আটক মালামালের বিষয়ে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমরা কিছুই জানি না।’

বিষয়টি নিয়ে মেহজাবীনের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল ধরেননি। পরে তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টি বুঝতে পেরে তিনিও সাড়া দেননি। পরে একটি অনুষ্ঠানে গিয়ে সরাসরি মেহজাবীনের সঙ্গে দেখা করে প্রশ্ন করতে চাইলে তিনি কোনো ব্যক্তিগত বিষয়ে অনুষ্ঠানে মন্তব্য করবেন না বলে জানান।

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬ তম তিরোধান উৎসব উদযাপিত

সিলেটে শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬ তম তিরোধান উৎসব উদযাপিত

4 ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে সিদ্ধ মহাত্মা বৈষ্ণবাচার্য্য প্রভুপাদ ১০৮ শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬ তম তিরোধান

সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি: কয়েস লোদী

সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি: কয়েস লোদী

1 শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান-২৬ উপলক্ষে রিকাবীবাজার পয়েন্ট অডিটোরিয়ামের সামনের ফটকে অদ্য ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্মরণসভা

7 ‘জুলাই শহিদ দিবস–২০২৬’ উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী:..বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় একটি যুগান্তকারী:..বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম

3 স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা

রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন: সমির পুরকায়স্থ

রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন: সমির পুরকায়স্থ

6 রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন দেশে বিদেশে দেশের মুখ উজ্জল করছেন। গত ১৪ জুলাই জগন্নাথপুর উপজেলা যুব কল্যাণ

প্রত্যাশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রত্যাশা মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের দোয়া মাহফিল অনুষ্ঠিত

1 সিলেট মহানগরীর আম্বরখানা ওয়েভস ৮৮/৩ প্রত্যাশা মাদকাশক্তি চিকিৎসা ও সমন্বিত পুর্ণবাসন কেন্দ্রের পরিচালক বাবলু আহমদ মজুমদারের ছেলের আকিকা উপলক্ষ্যে

কালীঘাটে সাদ্দামের গোডাউনে রাতের আঁধারে ঢুকছে চোরাই মাল

কালীঘাটে সাদ্দামের গোডাউনে রাতের আঁধারে ঢুকছে চোরাই মাল

8 স্টাফ রিপোর্টার: সিলেটের অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কালীঘাটে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালান

ষড়যন্ত্র রুখে অবিচল পথচলা : সিলেটের পরিবহন শ্রমিকদের আস্থা আলী আকবর রাজন

ষড়যন্ত্র রুখে অবিচল পথচলা : সিলেটের পরিবহন শ্রমিকদের আস্থা আলী আকবর রাজন

7 স্টাফ রিপোর্টার: রাজনীতি কিংবা অধিকার আদায়ের আন্দোলন কোনোখানেই আদর্শিক নেতৃত্বকে ষড়যন্ত্র ও অপপ্রচার করে দমিয়ে রাখা যায় না। অসত্যের

1
4