editor

প্রকাশিত: 9:20 PM, February 22, 2026

সিলেটের হাসান মার্কেটে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার

সিলেটের হাসান মার্কেটে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার

3

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী বলেছেন, আইন-শৃংখলা পরিস্থিতি আরো গতিশীল করতে ব্যবসায়ীদের পাশাপাশি মার্কেটের নিরাপত্তা প্রহরীদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষের জানমাল নিরাপত্তায় প্রশাসন সুনামের সাথে কাজ করে যাচ্ছে, আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

2

তিনি আইন শৃংখলার কাজে সবাইকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, একটি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজ ও মার্কেট সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

পুলিশ কমিশনার গত ২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সিলেটে আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের নিরপত্তা কর্মীদের সচেতন ও দায়িত্বশী ভূমিকা পালনের লক্ষে লাঠি-বাঁশির উদ্বোধন ও ব্যবসায়ীদের সাথে আইন-শৃংখলা বিষয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। বক্তব্য রাখেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, রাজা জি.সি. মার্কেট সমিতির সভাপতি আব্দুস সালাম খান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ কাদের, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, পুরান হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস প্রমুখ। এছাড়া বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

4

পরে পুলিশ কমিশনার মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মার্কেটের সামন থেকে নিরপত্তা কর্মীদের হাতে লাঠি ও বাঁশি তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি হাসান মার্কেটের সামন থেকে করিম উল্লাহ মার্কেট সামন পর্যন্ত যানজট নিরসন কার্যক্রম পরিদর্শন করেন।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

2 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
8