editor

প্রকাশিত: 4:09 PM, February 23, 2026

বৈশাখী যুব কল্যাণ পরিষদের প্রবাসী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৈশাখী যুব কল্যাণ পরিষদের প্রবাসী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

8

বৈশাখী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী বরকান্দি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকে’র সার্বিক সহযোগিতায় প্রবাসী সংবর্ধনা ও ইফতার মাহফিল সিলেট নগরীর দক্ষিণ সুরমার পাসপোর্ট অফিস সংলগ্ন কটাই বাড়ী রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট, কবি, আফতাব চৌধুরী।

7

বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা, সিলেট বিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি, সাহেদ মোশারফ (কটাই মিয়ার) সভাপতিত্বে ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক মোঃ সাহেদ আহমদ শান্তর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক আকতার রশিদ চৌধুরী ও বাউল সাধক মনিবুর রহমান সরকার (মনি মিয়া), পরিষদের উপদেষ্টা যথাক্রমে সিনিয়র সাংবাদিক কবির আহমদ, সাংবাদিক কাইয়ুম উল্লাস, মোঃ সোহেল রানা, বরইকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ মকসুদ, বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওল্লি হাজী ফখরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি শিপন আহমদ (মদরিছ), লোকমান আহমদ, সুহেল আহমদ খান, ফারহানা মুক্তাদির, রুকনে আলম চৌধুরী, রফিক মিয়া, দিলাল আহমদ, বাউল শিল্পী লাল মিয়া, আকবর আলী, জাহেদ আহমদ।

1

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কলিম শাহ শিল্পী গোষ্ঠির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবুল আজাদ, যুক্তরাজ্য প্রবাসী নবীন সিদ্দিক, পরিষদের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী গীতিকার শাহ মোঃ আছাব আলী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ রায়হান আলম, পর্তুগাল প্রবাসী মোঃ মনোয়ার হোসেন আবু। সংবর্ধিত অতিথিবৃন্দ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসে থেকেও আমরা সবসময় দেশের কল্যাণে কাজ করে যেতে চাই। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন প্রবাসীরা।

বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সুলতান সরকার, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম ইরন, অর্থ সম্পাদক সোহেল আহমেদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম খান, কার্যকারী সদস্য সেবুল আহমদ, সদস্য সাংবাদিক আবুল বাশার, তালাল আহমদ তানভীর, সাইদুল ইসলাম, বশর আহমদ, আব্দুল খালিক, আবু বক্কর, সুমেল আহমদ, তানজিদ আহমদ আনন্দ, তাকভীর আহমদ আরাফ, নজরুল ইসলাম প্রমুখ।

4

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের উপদেষ্টা শিক্ষক নেতা এম এ আলী জালালাবাদী। দোয়া পরিচালনা করেন পরিষদের ধর্ম সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সুরকী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি ও আয়োজকবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে এগিয়ে যেতে হবে। বক্তারা বলেন, বৈশাখী যুব কল্যাণ পরিষদ সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মত অন্যান্য সামাজিক সংগঠনের মাধ্যমে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করার আহবান জানান।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

5 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

7 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
4