editor

প্রকাশিত: 1:56 PM, December 19, 2020

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে টুকেরবাজারে শ্রমিকদের সমাবেশ

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে টুকেরবাজারে  শ্রমিকদের সমাবেশ

সি.এন.জি চালিত অটোরিক্সায় গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইক, মটর বাইক, মিশুক ও প্রাইভোট গাড়ি দ্বারা যাত্রী পরিবহণ বন্ধের দাবী সহ ৫ দফা দাবী বাস্তবায়নে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ৭০৭ এর উদ্যোগে গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে টুকেরবাজারস্থ পীরপুর ফরিদ উদ্দিন মার্কেটে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ এর সভাপতিত্বে ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সহ-সভাপতি, মোঃ আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য মোঃ রাজা মিয়া, মোঃ লিটন আহমদ, মোঃ মুহিবুর রহমান অ্যাপল মোঃ সুজন মিয়া, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা উপ-পরিষদ শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ সালেহ আহমদ, সদস্য মোঃ নেছার আহমদ, মোহাম্মদ সমির আলি, মোঃ আবু তালেব, মোঃ জুনাব আলী, মোঃ কালা মিয়া, মোঃ আলমগীর মিয়া, মোঃ আকাব মিয়া, বাদাঘাট শাখার সাধারণ সম্পাদক তাজির আলী প্রমুখ। সমাবেশে বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ২ নভেম্বর সভায় জানানো হয় যৌক্তিক ৫ দফা দাবী অচিরেই বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেয়া হবে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি। এমনকি যৌক্তিক দাবিকে পাশ কাটিয়ে নতুন করে মিমাংসীত গ্রীল সংযোজনের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গ্রীল লাগানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ শ্রমিকদের কথা বিবেচনা করে ২০ ডিসেম্বরের মধ্যে ৫ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানানো হয়। নতুবা সিএনজি চালিত অটোরিক্সার কর্মরত ৪০ হাজার শ্রমিকরা আগামী ২১ ও ২২ ডিসেম্বর ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করার হুশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা অনতিবিলম্বে ব্যাংক চালানকৃত অনটেস্ট গাড়িগুলোর প্রয়োজনীয় কাগজ দেয়ার দাবী জানান। নেতৃবৃন্দরা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের সম্মুখে অবাধে ব্যাটারি চালিত টমটম চলছে। প্রশাসনকে এসব টমটম বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন