editor

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

তৃণমূল নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সকলে মিলে কাজ করতে হবে: সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

রিজিওনাল আর্টিজান মুভমেন্ট সাউথ এশিয়া ‘গ্রাম’ ব্র্যান্ডিং-এর উদ্বোধন

তৃণমূল নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সকলে মিলে কাজ করতে হবে: সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস

8

সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস বলেছেন, তৃণমূল নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সকলে মিলে কাজ করতে হবে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। এতে করে নারী উদ্যোক্তারা তাদের পণ্যগুলো সহজেই বাজারজাত করতে পারায় নিজেরার যেমন লাভবান হচ্ছেন তেমনি মানসম্পন্ন পণ্য ক্রয় করতে পেরে ক্রেতারাও উপকৃত হচ্ছেন। তিনি আরো বলেন, ‘গ্রাম’ ব্র্যান্ডটি এই শূন্যতা পূরণে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। স্থানীয় ঐতিহ্যের সাথে আধুনিক রুচির সমন্বয় ঘটিয়ে পণ্যগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তাহলেই নারী উদ্যোক্তাদের হাতের তৈরি পণ্যগুলো আন্তর্জাতিক অঙ্গনে স্থান পাবে। ফলে গ্রামীণ নারী উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

8

রোববার (১ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের ‘স্পাইসি রেস্টুরেন্ট’-এ গ্রাসরুটস রিজিওনাল আর্টিজান মুভমেন্ট সাউথ এশিয়া ‘গ্রাম’ ব্র্যান্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

1

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের ডেপুটি ডিরেক্টর তানভীর আহমেদ, বিসিকের ডিজিএম এম. সোহেল হাওলাদার, পলাশ তালুকদার, জাবিন আহাম্মদ নুমান, ধ্রুবজ্যোতি চৌধুরী, আবু সালেহ মো: হুমায়ুন কবির, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়নকারী অনিতা দাশ গুপ্তা, ইশরাত জাহান, মাকসুরা জালাল, জোহরা আক্তার, জয়া উরাং, সিপা উরাং, ফাতেমা সুলতানা, চৌধুরী নাদিরা সুলতানা, সালিনা আক্তার, এস. এম. পান্না, জয়মাল্য দাস, ফেরদৌস আহমেদ, পারভীন আক্তার লিজা, ইশরাত জোবায়দা নুহের, খাইরুল বানু শোয়েব, এলেনা রাহি এরা ও মোঃ আর প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কৃষি বিপনন, বিসিক, বিএমইটি, ইবিএল, প্রাইম ব্যাংক ও এবি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তারা এবং সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে লতিফ সেন্টারের দ্বিতীয় তলায় গ্রাম-এর শোরুম পরিদর্শন করেন প্রধান অতিথি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। এসময় তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের গুণগত মান দেখে প্রশংসা করেন এবং সকল ধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের কারুশিল্পীদের জীবনমান উন্নয়ন এবং দক্ষিণ এশীয় অঞ্চলের দেশীয় পণ্যের ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করা হয়।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

1 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

3 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

2 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

6 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

1 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

6 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

5 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 5 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

7 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

1
6