editor
প্রকাশিত: 4:59 PM, March 2, 2026
আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান রিপন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক গণসংযোগ ও প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন।
আব্দুল মান্নান রিপন বিশ্বনাথ সদর ইউনিয়নের ধর্মদা (পীর বাড়ী) গ্রামের মরহুম গোলাম মোস্তফা গোলু মিয়ার পুত্র। দীর্ঘকাল ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বর্তমানে তিনি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং সিলেট মহানগর জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দক্ষতা দেখিয়েছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও আব্দুল মান্নান রিপনের রয়েছে উজ্জ্বল উপস্থিতি। তিনি জনপ্রিয় সামাজিক সংগঠন ‘অগ্রগামী সমাজ কল্যাণ যুব সংঘের’ সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সভায় অংশগ্রহণ করছেন এবং সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করছেন। প্রচারণার অংশ হিসেবে তাকে উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় করতে দেখা যাচ্ছে।
নিজের প্রার্থিতার বিষয়ে আব্দুল মান্নান রিপন বলেন, “আমি রাজনীতির পাশাপাশি সমাজসেবা করতে এবং বিশ্বনাথের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে ভালোবাসি। উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং দেশ-বিদেশে অবস্থানরত শুভাকায়ঙ্খীদের ব্যাপক উৎসাহে আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকলে আমি বিজয়ী হয়ে বিশ্বনাথের উন্নয়নে কাজ করতে পারব।”
তিনি আরও জানান, জনসেবার মানসিকতা থেকেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, আন্তরিকতা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছেন।
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 6 বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
4 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর