editor

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬

আধুনিক ও স্মার্ট নগরী গড়ে তুলতে প্রকৌশলীদের পেশাদারিত্বের কোনো বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী

প্রকৌশলী ও স্থপতি কনসালটেন্সিদের ইফতার মাহফিল

আধুনিক ও স্মার্ট নগরী গড়ে তুলতে প্রকৌশলীদের পেশাদারিত্বের কোনো বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী

2

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হলে স্থপতি ও প্রকৌশলীদের পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে কনসালটেন্সি ফার্মগুলোকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

5

তিনি বলেন, অনেক ক্ষেত্রে অপেশাদার ব্যক্তিরা কনসালটেন্সি সেবা প্রদান করছেন, যা দীর্ঘমেয়াদে ঝুঁকির কারণ হতে পারে। ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারাল ফার্মগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং পেশাগত সমস্যা সমাধানে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বুধবার (৪ মার্চ) নগরীর দরগা গেটস্থ গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলের হলরুমে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইসিএফ), সিলেট-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

7

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইসিএফ), সিলেটের সভাপতি ইঞ্জিনিয়ার শাহাব উদ্দিন শামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাজান কবির রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির অধ্যাপক মুস্তাক আহমদ, সিসিকের চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী আলী আকবর, প্লানার তানবির মোল্লা, এলজিইডির সুপারেন্টেন্ড মো: ফারুক আহমদ, লাফাজের সেলস ম্যানেজার সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার মাসুদ রানা, আইডিবির সাবেক সভাপতি মাহমুদুর রশিদ মাশরুর, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইসিএফ), সিলেটের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু তাহের, ইঞ্জিনিয়ার সদানন্দ ভট্টাচার্য্য, ইঞ্জিনিয়ার জুবেল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার কুপেশ দেবনাথ, ইঞ্জিনিয়ার আব্দুস শহীদ, ইঞ্জিনিয়ার আব্দুল বাসেত চৌধুরী, ইঞ্জিনিয়ার এহছানুল করিম চৌধুরী রিমন, ইঞ্জিনিয়ার শরীফ হুমায়ুন, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, আর্কটেক্টর সৈয়দ বেলাল, আর্কটেক্টর নুসরাত জাহান, ইঞ্জিনিয়ার রোকসানা জলি, শিবুপ্রসাদ দাস, সহযোগী অধ্যাপক আর্কটেক্টর সুব্রত দাস প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনায় করেন মাহমুদুর রশীদ মাশরুর।

3

মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ এবং প্রকৌশল ও স্থাপত্য খাতের পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

1

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

6 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

5 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

3 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

5 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

4 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

3 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

4 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
3