admin
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
জকিগঞ্জ প্রতিনিধিঃ
সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের বারহাল ইউনিয়নে।
স্থানীয়দের দাবি, গত ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে একদল বিএনপি নেতাকর্মী ওই বাড়িতে হামলা চালায়। হামলার সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, যার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে তিনি মো. সাইফ আহমেদ চৌধুরী। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। দেশে থাকাকালে তিনি বারহাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সাইফ আহমেদ চৌধুরী বিদেশে অবস্থান করলেও সেখান থেকেও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকায় ক্ষোভের জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
7 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
1 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
6 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
2 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট
2 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল