admin
প্রকাশিত: 2:46 AM, March 7, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলে এই মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই সেক্টরের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. মনিরুল ইসলাম, জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ, চ্যানেল টোয়েন্টি ফোর-এর সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম হেলালি, পুলিশের ওসি বিনয় ভূষন রায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. তছির আলী ও সিলেট জেলা প্রচার দলের আহ্বায়ক শাহীন আলী।
সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা গোলাম আজম, সহ-সভাপতি নুরুল আলম ও রেজাউল হক রেজু, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ জনি, কোষাধ্যক্ষ মিসবাহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক হামিদ আহমদ স্বপন এবং সদস্য তারেক আহমদ, কাজী বাবুল, এমদাদুল হক, মোশারফ ব্যাপারী ও আব্দুস সালাম।
অন্যান্যদের মধ্যে কাওছার হোসেন রাফি, বিআরটিএ-এর মোবারক হোসেন রুবেল ও মো. মাহফুজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন