editor
প্রকাশিত: 2:49 AM, March 8, 2026
ডেস্ক রিপোর্ট :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে রেকারকৃত একটি মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্টে ট্রাফিক ডিউটির সময় কাগজপত্র না থাকায় একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) জব্দ করেন ট্রাফিক সার্জেন্ট মো. আলম।
পরে মোটরসাইকেলটি ডাম্পিংয়ে নেওয়ার দায়িত্বে থাকা রেকার ড্রাইভার লিটন মিয়া (২২) সেটি নির্ধারিত স্থানে না নিয়ে অসৎ উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
গ্রেফতারকৃত লিটন মিয়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মাহমুদপুর গ্রামের মো. সাহাব উদ্দিন ও রীনা বেগমের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরের আল-মদিনা আবাসিক এলাকার ১৮/২ নূর কটেজ, মদিনা মার্কেট এলাকায় বসবাস করেন।
পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে এবং গত ৭ মার্চ কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট থেকে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেফতার করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৩৮১/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: এমএমপি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন