editor

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬

‘সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশনের’ আত্মপ্রকাশ

জুনেদ সভাপতি ও ইঞ্জিনিয়ার জুবায়ের সদস্য সচিব

‘সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশনের’ আত্মপ্রকাশ

3

সিলেট বিভাগের ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ড সংশ্লিষ্ট উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও এই খাতকে সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশন’ (এসজিএ) নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

2

শনিবার (৭ মার্চ) নগরীর নাইওরপুল পয়েন্টে অবস্থিত হোটেল প্যারাডাইস ইন-এ আয়োজিত এক প্রীতি ইফতার মাহফিল ও আলোচনা সভায় এই এসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

4

উপস্থিত সকল উদ্যোক্তার সর্বসম্মত সিদ্ধান্তে আগামী ১৮০ দিনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়ের, যুগ্ম আহ্বায়ক মোঃ লাহিন উদ্দিন (স্পোর্টস হেভেন), যুগ্ম সদস্য সচিব ইসমাইল মাহবুব ইমন (সকার, শিবগঞ্জ), কোষাধ্যক্ষ নাজমুস সাকিব চৌধুরী (নবাব গ্রাসল্যান্ড), কার্যনির্বাহী সদস্য ইমরান আজাদ (ড্রিবলিং ও বিগ সিক্স), তারেক আহমেদ চৌধুরী (সকার জোন), একরাম ফয়েজ (ক্রসবার ও ক্রস ব্রিজ) এবং সুলতান আহমেদ তায়েফ (গোল্ডেন গোল)।

উদ্যোক্তা মোঃ লাহিন উদ্দিনের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার আবু তাহের মোঃ জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন প্লে-গ্রাউন্ডের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা পর্বে বক্তারা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমসাময়িক সমস্যা, সম্ভাবনা ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের জন্য একটি সংগঠিত প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি ছিল, যা এই এসোসিয়েশনের মাধ্যমে বাস্তবায়িত হবে।

নবগঠিত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রণয়নের মাধ্যমে সিলেটের ইনডোর ও আউটডোর প্লে-গ্রাউন্ড খাতকে আরও গতিশীল করে তুলবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

7 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

5 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
3