editor
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, জকিগঞ্জের সার্বিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাহে রমজান আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের ন্যায্য অধিকার আদায়ে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রোববার (৮ মার্চ) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর উদ্যোগে আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি হৃদয়ে জকিগঞ্জ সিলেটের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে তাদের অব্যাহত সাফল্য কামনা করেন।
সংগঠনের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহুল লষ্করের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক খালেদ আহমদ।
বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, জেলা যুবদলের সহ সভাপতি মোঃ শাহীন আহমদ, অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার আলম, জকিগঞ্জ সংবর্ধনা পরিষদের সাধারণ সম্পাদক আক্তার হোসেন রাজু, জকিগঞ্জ একতা ফোরামের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চুনু, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াদুদ, মহানগর স্বেচ্ছাসেকদলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জেলা কম্বাইড রাইটার্স কম্যিউনিটির সাধারণ সম্পাদক ডাঃ মুস্তাফা আহমদ আজাদ, সচেতন জকিগঞ্জ পরিষদের আহ্বায়ক মাজহারুল ইসলাম জয়নাল, হৃদয় জকিগঞ্জ সিলেটের ধর্ম বিষয়ক সম্পাদক গুলজার আহমদ প্রমুখ। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউল হক জালালাবাদী।
অনুষ্ঠানে সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসানকে হৃদয় জকিগঞ্জ সিলেটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জকিগঞ্জের সুধীসমাজ অংশগ্রহণ করেন।
7 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
6 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 7 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
3 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
2 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
7 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 7
7 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার
3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।