editor
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি সুন্দর ও সমৃদ্ধ নগরী গড়ে তুলতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। তিনি ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। ব্যবসায়ীদের উচিত রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রেখে সেবার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করা। তিনি নগরীর যানজট নিরসন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
রোববার (৮ মার্চ) বিকেলে নগরীর বারুতখানাস্থ ‘ফুড প্যারাডাইস’ রেস্টুরেন্টে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সহকারি পুলিশ কমিশনার জমশেদ আলম, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক কাপ্তান হোসাইন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল হোসেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, মো. সাদ মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, হাসান মার্কেট ব্যবসায়ীদের সমিতির সভাপতি হাজী মো. রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুস সালাম খান, কালীঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন খান, রাজা জিসি হাই স্কুল মাকের্ট ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, হকার্স মার্কেটের সভাপতি হাজী আনোয়ার মিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, পংকী মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, রাজু আহমদ, জাহাঙ্গীর আলম, শামীম চৌধুরী, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সাহিত্য সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সহ সাহিত সম্পাদক কামরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, আইন সম্পাদক সুয়েব আহমদ লকুছ, শিক্ষা সম্পাদক মাহফুজুর রহমান মুন্না, মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ তছলিমা আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিসবাহুল করিম, পাঠাগার সম্পাদক শামীম কবির, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, সদস্য মুহিবুর রহমান, হেলাল আহমদ, ফজল আহমদ, গিয়াস উদ্দিন, আব্দুল মন্নান, ইমরান খান, আব্দুল আহাদ, বিলাল আহমদ, ইমরান আহমদ, রুমেল চৌধুরী, আব্দুস সামাদ রুবেল, হাজী মজলু মিয়া, সুয়েব আহমদ লকুছ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান প্রমুখ।
6 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
6 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
2 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
6 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
6 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
2 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।