editor

প্রকাশিত: 9:47 PM, March 9, 2026

মানুষের পাশে থাকাই জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি: এডভোকেট মোমিন

১৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

মানুষের পাশে থাকাই জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি: এডভোকেট মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, পবিত্র রমজানের শুরু থেকেই জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে।

তিনি সোমবার (৯ মার্চ) বাদ আসর সিলেট নগরীর মিরাবাজারস্থ এলাকায় ১৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল করিম চৌধুরী সহযোগিতায় ইফতার বিতরণকালে অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, যুবদল সবসময় মানুষের পাশে থাকার রাজনীতি করে। রমজানের এই পবিত্র মাসে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মুহিবুল জালাল, প্রাণেশ দে, জেলা যুবদলের সহ সভাপতি জুবের আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হায়দার আলী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সহিদুজ্জামান সুমন, ১৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ও খারপাড়া নাগরিক কমিটির সদস্য সচিব শহীদুজ্জামান সুমন, খারপাড়া নাগরিক আহবায়ক মোঃ আলী হায়দার, খারপাড়া নাগরিক কমিটির সিনিয়র সদস্য সেনুর আহমদ, সিদ্দিকুর রহমান, নোমান আহমদ, নাসির আহমদ, ফয়সল আহমদ, আসলাম আহমদ, লিলম আহমদ, শরিফ আহমদ, মিন্টু আহমদ, আনোয়ার, রুবেল আহমদ প্রমুখ। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা খারপাড়ার কৃতি সন্তান ও খারপাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফয়জুল করিম চৌধুরী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন