admin
প্রকাশিত: 5:16 PM, December 19, 2020
নবীগঞ্জ প্রতিনিধি
আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই ধাপে একযোগে দেশের ৬১টি পৌরসভার সাথে নবীগঞ্জ ও মাধবপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি।
শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় ৬১ জনের নাম ঘোষণা করা হয়।
নবীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী, মাধবপুর পৌরসভায় পেয়েছেন শ্রীধাম দাস গুপ্ত। রাহেল বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মো. সাহাব উদ্দিনের জামাতা।
এদিকে, একই দিনে বিএনপিও তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন।
নবীগঞ্জে বিএনপির মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র ছাবির আহমেদ চৌধুরী এবং মাধবপুর পৌরসভায় পেয়েছেন হাবিবুর রহমান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২০ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোট হবে ১৬ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন