editor
প্রকাশিত: 12:14 PM, March 11, 2026
মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত সাংবাদিক ও কূটনৈতিক মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারিকৃত এক আদেশে তাকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব ত্যাগ করে ঢাকায় প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা স্বাক্ষরিত ঐ আদেশে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিধি অনুযায়ী রাষ্ট্রদূত এবং তার পরিবারের সদস্যরা ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার এই প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে মুশফিকুল ফজল আনসারী সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকারি আদেশের কপিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।
সিলেটের সন্তান মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও হোয়াইট হাউসের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তার এই আকস্মিক ঢাকা প্রত্যাবর্তনের খবরটি রাজনৈতিক ও সাংবাদিকতা মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
8 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
3 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের