editor
প্রকাশিত: 7:15 PM, March 11, 2026
ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় সিলেটের দেড় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) ইউকে, সিলেট চ্যাপ্টার।
বুধবার (১১ মার্চ) নগরীর মিরের ময়দান এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সিলেট চ্যাপ্টার সভাপতি প্রফেসর মো কবির আহমেদ সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ, জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ, জিএসসি ইউকে নর্থ ইস্ট রিজিওনের ট্রেজারার আলহাজ্ব আতাউর রহমান, জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির চ্যারিটি কো-অর্ডিনেটর সিরাজুল আমিন তারাপদার মিসবাহ, জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির সাউথ ইস্ট রিজিওনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, সমাজসেবী আব্দুল মুমিত বকতিয়ার।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট আব্দুল রহমান চৌধুরী, এম এ নাসির সুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, যুগ্ম সাধারণ এডভোকেট জোহরা জেসমিন, নাজনীন আক্তার কনা, সাংগঠনিক সম্পাদক মো নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকলিছ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি এম এ মতিন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন কবির, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক শেলী রানী দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমেদ সাগর, যুব বিষয়ক সম্পাদক আমিন তাহমিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মুজাক্কির হোসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, নির্বাহী সদস্য অধ্যাপিকা সামিয়া চৌধুরী, অধ্যাপক ড. শাহ মো: আতিকুল হক, নেছার আহমেদ, জান্নাতুল নাজনীন আশা, সিনিয়র সাংবাদিক ব্যাংকার রাজু আহমেদ, জেসমিন নাহার, ফারহানা বেগম, সাংবাদিক আফরুজ খান প্রমুখ।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার উদ্যোগে ঈদ স্মাইল প্রজেক্টর ফুড প্যাকের মধ্য (চাউল, ডাল, দুধ, পেয়াজ, আলু, তেল, চানা, সেমাই, আটা) ইত্যাদি সামগ্রী নিয়ে প্যাকেজ প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয়। উক্ত প্রকল্প বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা অর্থায়ন করেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন রিজিওন ও ব্রাঞ্চ কমিটি সদস্য ও নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন