editor

প্রকাশিত: 10:32 PM, March 11, 2026

রমজান থেকে শিক্ষা নিয়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে: মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের ইফতার মাহফিল

রমজান থেকে শিক্ষা নিয়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে: মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। আত্মশুদ্ধি অর্জনের মাস রমজান থেকে শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক জীবন পরিচালনার শপথ নিতে হবে। ইসলাম মানবাধিকার, সাম্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠার কথা বলে। তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবিদের কাজ করার শপথ নিতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

তিনি বলেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার মাঝে প্রকৃত কল্যাণ ও সফলতা জড়িত রয়েছে। জামায়াত সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীগণকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

তিনি বুধবার সিলেট জেলা বারের ২নং হলে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কাউন্সিলের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের। মোনাজাত পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।

এডভোকেট আব্দুল গাফফারের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন, সিলেট জেলা আয়কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সহকারী সেক্রেটারী এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এডভোকেট সেলিম মু. আলী আজগর ও এডভোকেট মাসহুদ আহমদ চৌধুরী মহসিন।

মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বারের সহ-সভাপতি এডভোকেট আব্দুস সোয়েব আহমদ, সিনিয়র আইনজীবী এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, এডভোকেট আব্দুল কাইয়ুম চৌধুরী, মানবপাচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, জেলার বারের ক্রীড়া ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, জেলা বারের সাবেক নির্বাচন কর্মকর্তা এডভোকেট কামরুজ্জামান, জেলা বারের ক্রীড়া ও সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মঈনুল ইসলাম, সাবেক সহ-সম্পাদক এডভোকেট রবিউল ইসলাম, জেলা বারের আইনজীবী এডভোকেট মকসুদ আহমদ, এডভোকেট তানভির আহমদ, এডভোকেট জুনেদ আহমদ, এডভোকে আসাদুর রহমান, জেলা বারের সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট তাজরিহান জামান, জেলা বারের সহ-সম্পাদক এডভোকেট মোসতাক আহমদ, জেলা টেক্স বারের সমাজ সেবা সম্পাদক এডভোকেট আবজল মিয়া তালুকদার, জেলা টেক্স বারের কোষাধ্যক্ষ এডভোকেট আ স ম মুবিনুল হক শাহীন ও এডভোকেট দেলোয়ার হোসেন প্রমূখ।

সভাপতির বক্তব্যে এডভোকেট আলিম উদ্দিন বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। এই শিক্ষা শুধু রমজান মাস নয়, বছরের প্রতিটি মাসেই ধরে রাখতে হবে। তাহলে ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন