editor
প্রকাশিত: 5:26 PM, March 12, 2026
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে সিলেট নগরীর বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়ীদের ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন কার্যক্রম পরিচালিত হয়।
বিএসটিআই সিলেটের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. রফিক আজাদ এবং পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মদিনা মার্কেটের বিভিন্ন দোকানে ব্যবহৃত ডিজিটাল ও সাধারণ পাল্লাসহ অন্যান্য পরিমাপক যন্ত্রগুলো যাচাই করা হয়। বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে পণ্যের সঠিক ওজন ও মান নিশ্চিত করতে তাদের এই ধরনের কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন। বিএসটিআই-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সঠিক ওজনের পরিমাপ ক্রেতা এবং বিক্রেতা—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই।
তিনি আরও উল্লেখ করেন যে, মদিনা মার্কেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ স্বেচ্ছায় এই কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে বিএসটিআই-এর যেকোনো জনকল্যাণমূলক কাজে সমিতির পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে। অভিযানে বিএসটিআই-এর সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন