editor
প্রকাশিত: 9:26 PM, March 12, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিকার অর্থে মানব প্রেমিক ও জনদরদী, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ডিসএ্যাবল্ড মানুষকে নিয়ে তিনি ভাবেন। প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে। কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জনদরদী দেশপ্রেমিক হিসেবে বহিঃবিশ্বে সুনাম অর্জন করবেন। তিনি বলেন, যারা দেশ জাতি ও মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করেন তারই প্রকৃত দেশপ্রেমিক। তাদের মধ্যে অন্যতম দৃষ্টি প্রতিবন্ধী আতাউর রহমান খান শামছু তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ্যসবল মানুষের মতো মানবসেবামূলক কাজ করে যাচ্ছেন। তাঁর মতো সবাই মানব কল্যাণ মূলক কাজে এগিয়ে আসলে সমাজের দরিদ্র, বঞ্চিত ও প্রতিবন্ধী মানুষ উপকৃত হবে।
মিফতাহ সিদ্দিকী বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোয়াবাড়ী বাজার সংলগ্ন দক্ষিণের খেলার মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রবাসী ব্যক্তির আর্থিক সহায়তায় প্রায় ১৫০জন অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, ৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার এ কম্পানি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আফছর খান, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, ফ্রান্স সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম।
রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম-এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন হিমুফুলিয়া সোসাইটি জেলা ও বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী, সিটি মডেল স্কুলের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর এডভোকটে সত্যজিত কুমার দাস, আশার আলোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহফুজ আলম, প্রতিবন্ধী সেবার আলোর সভাপতি আলমাছ আলী। উপস্থিত ছিলেন রাহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তফা মিয়া, সহ-সভাপতি মাওলানা মাসুক আহমদ, সৈয়দ শওকত আলী ও আব্দুর রাজ্জাক রাজন, সদস্য শিউলী বেগম, স্বপন মিয়া প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিবন্ধী আব্দুস সামাদ। অনুষ্ঠানে অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন প্রধান অতিথি মিফতাহ সিদ্দিকী সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
8 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
3 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের