editor
প্রকাশিত: 4:26 PM, March 13, 2026
বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল শনিবার (১৪ মার্চ) সিলেট সফরে আসছেন। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে জানানো হয়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১১টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ পৌঁছানোর কথা রয়েছে।
সিলেটে পৌঁছে দুপুর ২টায় শ্রমজীবী পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
বিকেল ৪টায় জিন্দাবাজারের পুরান লেইনে অবস্থিত সিলেট ডায়াবটিক হাসপাতাল পরিদর্শন করবেন এবং সিলেট ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে বিকেল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ–এর উদ্যোগে পুলিশ লাইন্সে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে মির্জাজাঙ্গালে অবস্থিত হোটেল নির্ভানা ইন-এ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলেও যোগ দেওয়ার কথা রয়েছে।
সন্ধ্যায় সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ধোপাদিঘীর পাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী।
সফর শেষে রাত ৮টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি।
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার
সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে
জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১