editor
প্রকাশিত: 9:13 PM, March 14, 2026
‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে জালালাবাদ রানার্স সোসাইটি-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) নগরীর বাদাঘাটস্থ জামেয়া হযরত শাহজালাল (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জালালাবাদ রানার্স সোসাইটি-এর সভাপতি আকরামুল ইসলাম, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হাসান মাসুদ হিল্লোল, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ধ্রুব রঞ্জন রায়, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম তুষার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমেদ আল জামীল, নির্বাহী সদস্য আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, জামাল মিয়া, মীর জাকির হোসেন বিদ্যুৎ, নাজমুল করিম, শাহিনুর ইসলাম, কামরুল হাসান খান (মুকুল), জুবায়ের আহমদ এবং সালেহা খাতুন মনি।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব ক্বারী আজিজুল ইসলাম সিরাজী।
বক্তারা বলেন, জালালাবাদ রানার্স সোসাইটির মূল লক্ষ্য হলো সুস্থ সমাজ গঠন। আর সুস্থ সমাজের জন্য একে অপরের প্রতি সহমর্মিতা প্রয়োজন। রমজানের এই পবিত্র মাসে এতিম শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত। এই শিশুরা আমাদের সমাজেরই অংশ, তাদের প্রতি ভালোবাসা ও যত্ন বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের সংগঠনের অন্যতম বড় সার্থকতা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন