editor

প্রকাশিত: 7:58 PM, March 15, 2026

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

8

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও দ্বীনি শিক্ষার বিকল্প নেই। লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো যুগ যুগ ধরে ইলমে দ্বীন বিতরণের মাধ্যমে আদর্শ মানুষ গড়ার কাজ করে যাচ্ছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং আর্তমানবতার সেবায় নিবেদিত হওয়া প্রতিটি মুমিনের পবিত্র দায়িত্ব। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) প্রতিষ্ঠিত দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে বাংলাদেশ তথা বিভিন্ন দেশে হাজার হাজার সেন্টার পরিচালিত হচ্ছে। সেই সব সেন্টারে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পবিত্র কুরআন শিক্ষা অর্জন করে আদর্শ জীবন গড়ে তুলছে।

তিনি আরও বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভ্রাতৃত্ব ও ত্যাগের এক মহান শিক্ষা। আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (র.) যে আদর্শ আমাদের শিখিয়ে গেছেন, সেই অনুযায়ী আমাদের আমল ও আখলাক গঠন করতে হবে। তিনি উপস্থিত ছাত্র ও অভিভাবকদের দ্বীনি শিক্ষায় আরও মনযোগী হওয়ার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আল ইসলাহ’র পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

6

রবিবার (১৫ মার্চ) দক্ষিণ সুরমার চন্দিপুল সংলগ্ন পিরোজপুরস্থ গুলবাহার মাদরাসা কমপ্লেক্সে লতিফিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

1

মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আল ইসলাহ দক্ষিণ সুরমা সিলেটের অর্থ সম্পাদক হাজী আলা উদ্দিন, তেতলী ইউনিয়ন আল ইসলাহ সহ-সভাপতি সদাই মিয়া, সোনা মিয়া সিদ্দিকী, ক্বারী আলী আহমদ, ক্বারী রফিকুল ইসলাম, কামরান আহমদ খান, হাফিজ গোলজার আহমদ চৌধুরী প্রমুখ।

মাহফিলে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি এ কে এম মনোওর আলী। আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

1

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

1 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

1 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5