editor
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সকলের। সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো যাতে ঈদের খুশি থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। মানুষের কল্যাণে আহমেদ শামীমের মতো প্রবাসীরা এগিয়ে এলে সমাজের দুঃখি মানুষ উপকৃত হবে।
তিনি আরও বলেন, উৎসবের দিনগুলোতে বৈষম্য দূর করাই ইসলামের মূল শিক্ষা। তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ২টায় সিলেট নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকায় সামাজিক সংগঠন ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাব-এর যৌথ উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝরনা তরুণ সংঘের সভাপতি আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সহ সভাপতি খালেদ আহমদ মামুনের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ।
ঝরনা তরুণ সংঘের প্রতিষ্ঠাকালীন সাহিত্য সম্পাদক ও প্রবাসী সদস্য আহমেদ শামীম-এর সৌজন্যে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলকাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. আরিফ, দপ্তর সম্পাদক মুহিনুর রহমান এবাদ, প্রচার সম্পাদক মাহবুব আলম, ধর্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ রাসেল, অর্থ সম্পাদক আলী আফসর প্রমুখ। এছাড়াও ঝরনা তরুণ সংঘ ও প্রজন্ম ইউথ ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
5 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
8 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
3 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
3 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
4 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
4 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
1 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।