editor
প্রকাশিত: 8:07 PM, March 17, 2026
ঈদের আনন্দ শুধু নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সবার মাঝে এই আনন্দ বিলিয়ে দেওয়া আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সামর্থ্যবানদের এভাবে এগিয়ে আসা উচিত। বিশিষ্ট সমাজসেবক লল্লিক আহমদ চৌধুরীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী।
বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন, তবে কোনো মানুষই আনন্দের এই উৎসব থেকে বঞ্চিত হবে না। আর্তমানবতার সেবায় লল্লিক আহমদ চৌধুরীর এই ধারাবাহিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (১৬ মার্চ) বিকালে নগরীর ফাজিল চিস্ত আবাসিক এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লল্লিক আহমদ চৌধুরী-এর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের ‘ঈদ উপহার সামগ্রী’ বিতরণকালে বক্তারা এসব কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, শফিক নূর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন