editor
প্রকাশিত: 2:39 AM, March 18, 2026
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র ঈদ স্মাইল প্রজেক্ট এর আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ২টায় বিশ্বনাথ উপজেলার মীরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন হয়।
জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ার মীর্জা আসহাব বেগ, জিএসসি ইউকে নর্থ ওয়েস্ট রিজিওনে চেয়ার মীর্জা আসকির বেগ ও জিএসসি ইউকে’র অর্থায়নে, সিলেট চ্যাপ্টার সার্বিক সহযোগিতায় দেড় শতাধিক পরিবারের মধ্যে নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হয়।
মীরের চর প্রবিন মুরব্বি মাওলানা জহির উদ্দিন এর সভাপতিত্বে ও জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর ট্রেজারার আলী আহসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিএসসি ইউকে সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার আলহাজ্ব আতাউর রহমান, জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন করেন মীর্জা মিনহাজ বেগ, সাহাব উদ্দিন, আতিকুর রহমান, মোফাজ্জল হোসেন, মীর্জা তানিম বেগ প্রমুখ।
উক্ত জিএসসি ইউকে “ঈদ স্মাইল প্রজেক্ট এর আওতায় দেড় শতাধিক দুস্থ ও অসহায় নারী ও পুরুষের মধ্যে নগদ একহাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন