editor

প্রকাশিত: 10:40 PM, March 18, 2026

সিলেটে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার

সিলেটে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সিলেটে আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে উপহারসামগ্রী নিয়ে তৃণমূলের ত্যাগী ও আহত নেতাকর্মীদের দ্বারে দ্বারে পৌঁছে যান।

উপহার বিতরণকালে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনায়ক তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি প্রতিটি কর্মীর অভিভাবক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সিলেটে আমাদের যেসব ভাই শাহাদাত বরণ করেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তারেক রহমান সবসময় তাদের খোঁজখবর রাখছেন। এই ঈদ উপহার কোনো দয়া নয়, বরং রাজপথের লড়াকু সৈনিকদের প্রতি দেশনায়কের ভালোবাসা ও মমতার অনন্য নিদর্শন।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথ আমাদের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। যারা পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন কিংবা পঙ্গু হয়েছেন, তারা আমাদের গর্ব। তারেক রহমানের নেতৃত্বে এই ত্যাগ একদিন সার্থক হবে। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, শহীদ জিলু কিংবা পঙ্গু হওয়া খালেদ ও আহত দুলাল—আপনাদের এই ত্যাগ আমরা বৃথা যেতে দেব না। সুখে-দুঃখে যুবদল সবসময় আপনাদের পাশে ছায়ার মতো থাকবে।

এদিন বিশেষ করে তিন জন ত্যাগী নেতাকর্মীর পরিবারের কাছে তারেক রহমানের এই বিশেষ উপহার পৌঁছে দেওয়া হয়। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শহীদ দিলু আহমদ জিলু, যিনি ২০২৩ সালের ৩১ অক্টোবর অবরোধ চলাকালে পুলিশের গাড়িচাপায় শাহাদাত বরণ করেন। সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. খালীদুর রহমান খালেদ, যিনি আন্দোলনে দুই পা হারিয়ে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। মহানগর যুবদলের ১৬নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল আহমদ, যিনি গত ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ রোমান আহমদ রাজু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান প্রমুখ।

নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজপথের প্রতিটি ত্যাগী কর্মীর পাশে আছেন এবং ভবিষ্যতেও তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন