admin
প্রকাশিত: 5:58 PM, December 19, 2020
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরি পরিবারের বাড়ির উঠানে কেটে রাখা আমন ধানে দুর্বৃত্তের আগুন দিয়েছে।
শুক্রবার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামে প্রয়াত বলানন্দ সিংহের ১৩৫ শত জমির পাকা ধানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত বলানন্দ সিংহের বাড়ির উঠানে রাখা হয় কাটা পাকা আমন ধান। কাটা ধান মাড়াই দেওয়ার কথা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে মাড়াইর জন্য রাকা কাটা ধান পুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আশপাশের লোকজনের চিৎকারের মানুষজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিন্ত্রনে আনেন। তবে এর আগে অধিকাংশ ধান পুড়ে ছাই হয়ে যায়।
প্রতিবেশী অক্ষয় কুমার সিংহ ও জয়লক্ষী সিংহ বলেন, কৃষি শ্রমিকের চিৎকার শুনে জেগে দেখেন বলানন্দ সিংহের বাড়ির জমাটবদ্ধ ধান পুড়ছে। তখন এ আগুন নেভাতে তারও এগিয়ে আসেন।
মিনতি সিনহা ও পুত্রবধূ ঝর্ণা সিনহা জানান, পরিবারের পুরুষ সদস্য চাকুরির কারণে বাড়ির বাহিড়ে থাকেন। বর্গা চাষী দিয়ে ধান চাষাবাদ করেন। জমির ধান কেটে মাড়াই করতে বাড়িতে এনে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে সে ধান পুঁড়িয়ে দিয়েছে। এখন ভয় হচ্ছে পরবর্তীতে যদি দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনা তারা শুনেননি। এমনকি কেউ অভিযোগ করেনি। অভিযোগ হলে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে