admin
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬
সিলেট মহানগর তাঁতী দলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দিনব্যাপী ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়েছে।
মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েস আহমদ ও সদস্য সচিব আমিনুল হক বেলালের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ঈদের দিন এই সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
তাঁতী দল নেতৃবৃন্দ পর্যায়ক্রমে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। পর্যাক্রমে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এম এ মালিক এমপি, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)’র প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও নেতৃবৃন্দ সিলেটের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। তারা সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, ডিআইজি, পিপি, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দ বলেন, ঈদ মানেই আনন্দ এবং পারস্পরিক সম্প্রীতি। এই উৎসবের মাধ্যমে সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে এবং সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধিতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
6 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
2 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
3 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
2 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
5 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
2 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
4 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।