admin
প্রকাশিত: 11:46 AM, March 22, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের মদিনা মার্কেটে মাংসের দাম নিয়ে সংঘর্ষের ঘটনায় কোনো ধরনের তদন্ত ছাড়াই মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সিলেটে তোলপাড় চলছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। এই অন্যায়ের প্রতিবাদে রোববার মহানগর যুবদলের সাবেক এক নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
গত শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানীকে বহিষ্কার করেন। মদিনা মার্কেটে মাংসের অতিরিক্ত দামে বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তাদের নাম জড়িয়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি, কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ বা তদন্ত ছাড়াই একটি বিশেষ পক্ষের ‘প্রেসক্রিপশনে’ এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, সজিব ও রব্বানী সিলেট সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে বিএনপির একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর পক্ষে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছেন। এই রাজনৈতিক অবস্থানের কারণেই তাদের পরিকল্পিতভাবে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দলের দুর্দিনের পরীক্ষিত সৈনিকদের ওপর এমন ‘অবিচার’ মেনে নিতে না পেরে রোববার সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রাজপথের লড়াকু কর্মীদের সাথে অন্যায় করা হয়েছে। জানা গেছে, ওসমান গনি বহিষ্কৃত নেতাদের পক্ষে অবস্থান নেওয়ায় তাকেও মদিনা মার্কেটের ঘটনায় হওয়া মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।
অব্যাহতি পাওয়া নেতাদের অনুসারী ও তৃণমূল নেতাকর্মীরা এই বহিষ্কারাদেশকে ‘একপাক্ষিক’ ও ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে তারা সিলেটের শীর্ষ দুই নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক প্রবীণ নেতা বলেন, “তদন্ত ছাড়া এভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিলে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ত্যাগী কর্মীদের এভাবে মূল্যায়ন করা দুঃখজনক।”
খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া
ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি
সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার
সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার
সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে
জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১