admin
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনকে একটি আধুনিক ও মডেল আসন হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেছেন সংসদ সদস্য মো. আব্দুল মালিক। তিনি বলেন, “এলাকার সার্বিক উন্নয়নে কোনো বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে।”
রবিবার বিকেলে লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজার আয়োজনে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজার সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তুরনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ফালাখুজ্জামান চৌধুরী জগলু, জিল্লুর রহমান শোয়েব, জেলা বিএনপির সহসভাপতি ইকবাল বাহার চৌধুরী ও প্রচার সম্পাদক লোকমান আহমদ। এছাড়াও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি এবং বিভিন্ন স্তরের বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী ব্যস্ত জীবনে ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি চমৎকার মাধ্যম। পারস্পরিক সম্পর্কের গভীরতা বাড়িয়ে ঐক্যের ধারা বজায় রাখার মাধ্যমেই এলাকার উন্নয়ন তরান্বিত করা সম্ভব। বক্তারা চমৎকার এই আয়োজনের জন্য আবেদ রাজাকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল ইসলাম জয়দু, আব্দুস শহিদ পংকি, শওকত আলী, বখতিয়ার আহমদ ইমরান, বাবর আহমদ রনি, মোতাহির হোসেন জুনেদ, হাজী আসাদ উদ্দিন, বজলুর রহমান ফয়েজ, সোহেল ইবনে রাজা, রাসেল আহমদ, মকসুদুল করিম নুহেল, আব্দুল মালিক মল্লিক ও সাংবাদিক এম আহমদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, অলিউর রহমান এবং স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ঈদ পুনর্মিলনী উপলক্ষে কুশল বিনিময় করেন।
8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন
3 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,
2 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
6 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে
7 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
6 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
3 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
3 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির