admin
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সিলেটের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। দেশের বাইরে থেকেও অনেকেই সিলেটের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে অবগত হয়ে এ নগরকে সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধনে একত্রে বসবাস করেন, যা আমাদের গর্বের বিষয়।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার পৈত্যপাড়ায় শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের বার্ষিক কালীপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী। সে অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের সব ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালনে সবাই সহযোগিতা করে আসছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সিলেটে এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের উৎসব নির্বিঘ্নে পালনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অতীতের ধারাবাহিকতায় সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দক্ষিণ সুরমা দীর্ঘদিন প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রী একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উত্তর সুরমার মতো দক্ষিণ সুরমাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি মন্দিরের নাটমন্দির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ। এছাড়া বক্তব্য দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুমন কর্মকার, সাধারণ সম্পাদক সঞ্জীব দত্ত প্রমুখ।
একই দিন বিকেলে সিসিক প্রশাসক নগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় গীতা সংঘের বার্ষিক কীর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
এর আগে তিনি ‘ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস’ (আইএনএস) -এর আয়োজনে তালতলায় একটি হোটেলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সৈয়দ শাহ এমরান।
4 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
3 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
6 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
8 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
3 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
1 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
6 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
3 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।