editor
প্রকাশিত: 7:13 PM, March 26, 2026
লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের প্রতিবাদে সিলেটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট নগরীর নয়াসড়কস্থ লন্ডন ইন রেস্টুরেন্টেরের সামনে ‘সচেতন যুব সমাজ- সিলেট’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি এবং পাওনা টাকা ফেরত চাইলেও নানাভাবে টালবাহানা ও হুমকি প্রদর্শন করছেন।
বক্তারা আরও বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে এই যুবকরা তাদের শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল। এখন তারা নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই প্রতারক রেজওয়ান ও রেজাউলকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সাদ্দাম আহমদ, প্রিতমের বড় ভাই রাজু দাশ, নজরুল ইসলাম, ভুক্তভোগী কামরুল ইসলাম, রিফাতুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সচেতন যুব সমাজের পক্ষে জাফর মাহিন, শাহিন আহমদ, আবু জাফর, কিবরিয়া আহমদ, শাহরিয়ার আহমদ প্রমুখ।
মানববন্ধনে ভুক্তভোগী যুবক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা এই প্রতারণার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন