editor

প্রকাশিত: 4:25 PM, January 27, 2026

মেয়ে সমকামী: ত্যাজ্য ঘোষণা করলেন অসহায় বাবা!

মেয়ে সমকামী: ত্যাজ্য ঘোষণা করলেন অসহায় বাবা!

ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার একটি এলাকায় সমকামিতাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক বাবা তার প্রাপ্তবয়স্ক কন্যাকে ত্যাজ্য ঘোষণা করেছেন।

বিষয়টি একটি নোটারি করা হলফনামার মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। জানা গেছে, রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের বাসিন্দা আয়না মিয়া (জন্ম: ১৪ আগস্ট ১৯৬৫) তার কন্যা সাদিয়া সুলতানাকে জন্মের পর থেকে লালন-পালন ও শিক্ষাদানের মাধ্যমে বড় করে তোলেন।

হলফনামায় তিনি উল্লেখ করেন, মেয়ের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনের জন্য তিনি দীর্ঘদিন ধরে অর্থ ব্যয় করেছেন এবং তাকে সুশিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করেছেন। তবে নোটারি ঘোষণাপত্রে দাবি করা হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সাদিয়া সুলতানা (জন্ম: ২০ ডিসেম্বর ২০০০) এমন একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন, যা পরিবারের দাবি অনুযায়ী সমকামিতার সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবার সামাজিকভাবে চাপে পড়ে এবং এলাকায় নানা ধরনের আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, পরিবার থেকে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও সাদিয়া তার অবস্থান পরিবর্তন করেননি। ফলে পরিবারের দাবি অনুযায়ী, তারা সামাজিকভাবে অপমান, মানহানি ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে আয়না মিয়া একটি নোটারি হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার কন্যার সঙ্গে সব ধরনের পারিবারিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। হলফনামায় তিনি জানান, ভবিষ্যতে মেয়ের কোনো কার্যকলাপ বা সিদ্ধান্তের সঙ্গে তিনি বা তার পরিবার কোনোভাবে জড়িত থাকবেন না।

এ বিষয়ে আয়না মিয়ার সঙ্গে সরাসরি কথা বললে তিনি বলেন, আমার মেয়ে লেখাপড়ার জীবন থেকে একটি মেয়ের সঙ্গে সমকামিতার মতো জঘন্য পাপ কাজে জড়িয়ে পড়ে এবং এটা তার কলেজে জানার পর আমাকে ডাকা হয় এবং আমাকে অসম্মান করা হয়। পরে সে আবার পার্কে এমন করলে এলাকার মানুষ আমাকে জুতার মালা দেয় মেয়ের জন্য।

তাও আমি মেয়েকে বুঝিয়েছি সমকামিতা ছেড়ে দিতে, কিন্তু সে আমাকে জানায় বিদেশে পড়ার সুযোগ দিলে সে এসব ছেড়ে দেবে। তাই আমি আমার সহায়-সম্পত্তি বিক্রি করে তাকে যুক্তরাজ্যে পাঠাই। কিন্তু সেখানে গিয়ে সে আমাদের সঙ্গে বেঈমানি করে এবং বলে সে সেখানে একটি মেয়েকে বিয়ে করবে। তাই আমি অসহায় হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছি, সে আমাদের আর কেউ নয় এবং সে একটা প্রতারক।

ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর এলাকায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে পারিবারিক সিদ্ধান্ত হিসেবে সম্মানের চোখে দেখছেন, আবার কেউ সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। অনেকেই বলছেন, এই মেয়েকে সামাজিকভাবে বয়কট করা সময়ের দাবি এবং আয়ান মিয়া সময়ের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের