editor

প্রকাশিত: 5:56 PM, March 29, 2026

কসকনকপুরে ‘পিসফুল টুরিস্ট ক্লাব’-এর নতুন কমিটি গঠন

সভাপতি মাজহারুল, সম্পাদক জুবায়রুল

কসকনকপুরে ‘পিসফুল টুরিস্ট ক্লাব’-এর নতুন কমিটি গঠন

সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুরের ভ্রমণভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিসফুল টুরিস্ট ক্লাব’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

সভাটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মো. জামিল আহমদ। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ—এম আর মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, আল এমদাদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কাউসার আহমদ, নিউ জেনারেশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং মাওলানা শফিকুর রহমান।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালকে সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. জুবায়রুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিকাশ চন্দ্র।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. জামিল আহমদ, শিপার হক তাপাদার (শিপু), সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সায়েম, সাংগঠনিক সম্পাদক মো. মাসহুদুল হক, প্রচার সম্পাদক মো. নোমান আহমদ, অর্থ সম্পাদক সত্যজিত দত্ত পুরকায়স্থ (অজয়), সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম তাজিম, অফিস সম্পাদক মো. আব্দুল আলীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ শাহ তামিম, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মো. হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, শুয়েব মাহমুদ, আব্দুল হাসিব ও আল মাহবুব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যাংকার মো: জুবায়েরুল হাসান ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভ্রমণপ্রেমী তরুণদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও গতিশীল ও সমাজমুখী কর্মকাণ্ডে এগিয়ে নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন