editor
প্রকাশিত: 8:45 PM, March 29, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন তার বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সম্প্রতি বিশ্বনাথের নোয়াগাঁও থেকে টেংরা নয়া বাজার পর্যন্ত চলমান রাস্তা উন্নয়ন কাজ নিয়ে স্থানীয় এক ব্যক্তির ছড়ানো বিভ্রান্তির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
চেয়ারম্যান আতিকুর রহমান লিটন বলেন, টুকের কান্দি গ্রামের বাসিন্দা ও এনায়েত উল্লাহ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমীর আলী ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
তিনি বলেন, একই ব্যক্তি প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপে এক ধরনের বক্তব্য দেন এবং কিছুক্ষণ পর ফেসবুক লাইভে এসে ভিন্ন কথা বলেন। তার বক্তব্যের এই বৈপরীত্যই প্রমাণ করে যে এসব অভিযোগ পূর্বপরিকল্পিত এবং ভিত্তিহীন।
সম্প্রতি মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা উক্ত রাস্তাটি পরিদর্শনে গেলে একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে বলে লিটন অভিযোগ করেন। তিনি জানান, এমপি মহোদয় কাজের মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এখানে কোনো অনিয়ম নয়, বরং কাজকে আরও নিখুঁত করার প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে আতিকুর রহমান লিটন দৃঢ়তার সাথে বলেন, ইউনিয়নের প্রতিটি উন্নয়ন কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একটি নির্দিষ্ট মহল ইউনিয়ন পরিষদের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই এমন মিথ্যাচার করছে।
চেয়ারম্যান লিটন সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা গুজবে কান না দিয়ে সত্য যাচাই করুন। আমি এই মানহানিকর প্রচারণার বিরুদ্ধে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করছি। যারা উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে, তাদের মুখোশ উন্মোচন হওয়া জরুরি।
পরিশেষে, তিনি তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টার বিরুদ্ধে ন্যায়বিচার প্রার্থনা করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন