editor
প্রকাশিত: 12:02 PM, March 30, 2026
সিলেটে শুরু হতে যাচ্ছে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক ব্যতিক্রমধর্মী আয়োজন “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬”। বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী সৃজনশীল সাহিত্য সংগঠন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর উদ্যোগে আগামী ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ১১ দিনব্যাপী এ গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের জীবন ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ারও একটি প্রয়াস এটি।
মেলাটি শুধুমাত্র বই বিক্রয় বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা, সংস্কৃতি বিকাশ ও সৃজনশীলতা প্রসারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন, আবৃত্তি, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটক, পুরস্কার বিতরণী, ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ বর্ষবরণ আয়োজনসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধন হবে ৫ এপ্রিল রবিবার বিকেল ৪টায়, আর একইদিন সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিযোগিতা ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬ এপ্রিল সাধারণ জ্ঞান প্রতিযোগিতা , ৭ এপ্রিল বৃক্ষরোপণ কর্মসূচী, ৮ রচনা প্রতিযোগিতা ৯ এপ্রিল আবৃত্তি প্রতিযোগিতা ১০ এপ্রিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আরো রয়েছে ১১ এপ্রিল ব্লাড ক্যাম্পেইন। ১২ এপ্রিল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘটবে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই গ্রন্থমেলা সিলেটসহ দেশের সাহিত্যপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং নতুন প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন