editor
প্রকাশিত: 4:01 PM, April 1, 2026
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর (অব.) ৬ষ্ট মৃত্যুবার্ষিকী স্মরণে স্মরণসভা ও ৫ম ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসের হলরুমে কলেজ অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে ও শিক্ষক এ. এস মো: কামরুল হকের পরিচালনায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) এডুকেশন ট্রাস্টের সদস্য সচিব মো: সাইফুল করিম চৌধুরী হায়াত। স্মৃতিচারণ করেন বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মিনাক্ষী সাহা।
বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু। উপস্থিত ছিলেন, স্কলার্সহোম পাঠানটুলা শাখার উপাধ্যক্ষ মো: আব্দুল আজিজ, উপাধ্যক্ষ (প্রিপারেটরি) জেবুন্নেছা জীবন, প্রোগ্রাম কো অর্ডিনেটর মো: মুস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকীর নামে প্রতিষ্ঠিত এই এডুকেশন ট্রাস্ট যেভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা সমাজের বিত্তবান ও গুণীজনদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। কৃতি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি উদ্বুদ্ধ করতে এ ধরনের মেধা বৃত্তি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তিনি প্রয়াত জুবায়ের সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনা করেন। জুবায়ের সিদ্দিকী প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শিক্ষক লুৎফুর রহমান খালেদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন