admin

প্রকাশিত: 1:53 PM, April 2, 2026

সিলেট বিআরটিএ যেন অনিয়মের ‘কারখানা’ : সিন্ডিকেটের কবলে সাধারণ মানুষ

সিলেট বিআরটিএ যেন অনিয়মের ‘কারখানা’ : সিন্ডিকেটের কবলে সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার:
সিলেট বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) অফিস এখন অনিয়ম আর দুর্নীতির এক ‘মহোৎসবের কারখানা’য় পরিণত হয়েছে। মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন ও উচ্চমান সহকারী রফিকুল ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। দালালদের দৌরাত্ম্য আর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এখানে ঘুষ ছাড়া ফাইল নড়ে না বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি এই সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জকিগঞ্জ উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম নুরু। পেশায় দক্ষ ‘হেভি’ লাইসেন্সধারী চালক নুরুল ইসলাম গত ৮ মার্চ লার্নার পরীক্ষায় অংশ নেন। লার্নারে ‘ড্রাম ট্রাক’ উল্লেখ থাকলেও তিনি ব্যক্তিগত প্রয়োজনে ‘মোটর কার’ (ছোট গাড়ি) দিয়ে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিদর্শক মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম তার লার্নার কার্ডটি কলম দিয়ে কেটে বাতিল করে দেন। পরবর্তীতে পাস করিয়ে দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকার করায় তার লার্নারটি স্থায়ীভাবে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, অফিসের অনিয়ম আড়াল করতে সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে ‘মার্কার ফাইল’ বা ঘুষ কোটা পদ্ধতি। অভিযোগ রয়েছে, পরিদর্শক মোশাররফ হোসেন ১৫ জন সাংবাদিকের একটি তালিকা তৈরি করেছেন। এখানে ‘সিনিয়র’ সাংবাদিকরা প্রতিদিন দুটি এবং ‘জুনিয়র’রা একটি মার্কার ফাইলের সুবিধা পান। প্রতি বুধবার এই চিহ্নিত ফাইলের বিপরীতে জমাকৃত ঘুষের টাকা নির্ধারিত সাংবাদিকদের মধ্যে বণ্টন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন একই স্টেশনে কর্মরত থেকে অফিস সহকারী মোজাম্মেল হোসেন ইমন এবং মোছা. রাবেয়া আক্তার ভূঁইয়া এক বিশাল অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছেন। প্রায় ১১ বছর ধরে সিলেটে কর্মরত এই দুই কর্মচারীর বিরুদ্ধে সরাসরি ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগ মতে, রফিকুল ইসলাম প্রতিদিন গড়ে ৩শ থেকে ৩৫০ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা করে আদায় করেন। অন্যদিকে, মালিকানা পরিবর্তনের দায়িত্বে থাকা রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের পক্ষে দালাল আমিনুর রহমান আমিনের মাধ্যমে চলে অবৈধ লেনদেন।
সরাসরি অফিসে টাকা লেনদেন না করে অত্যন্ত চতুরতার সাথে বাইরে টাকা সংগ্রহ করা হয়। প্রতি বৃহস্পতিবার বিকেলে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা গলি ও ডায়াবেটিকস গলিতে এই ‘ঘুষের হাট’ বসে। অফিসের কর্মচারী রাবেয়া ও ইমন এবং বিশ্বস্ত দালাল আব্দুল কালাম ও আমিনের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। উল্লেখ্য, পরিদর্শক মোশাররফের মাসিক বেতন ৩৮ হাজার টাকা হলেও তিনি ২৫ হাজার টাকার বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন এবং প্রতি মাসে কয়েক লাখ টাকা অবৈধ আয় করেন বলে অভিযোগ রয়েছে।
সিলেটের বর্তমান জেলা প্রশাসক সারওয়ার আলম যোগদানের পর একাধিক অভিযানে সাজা দিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। মাঝেমধ্যে দালাল আটক হলেও কোনো এক ‘অদৃশ্য শক্তির’ কারণে তারা মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে আবারও একই কাজে লিপ্ত হয়। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে এখান থেকে নগদ টাকা, ব্লাঙ্ক চেক এমনকি গ্রাহকদের ভয় দেখাতে রাখা ‘হকিস্টিক’ পর্যন্ত উদ্ধার করেছিল।
এ বিষয়ে জানতে চাইলে মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগকারীর বিষয়টি ডিসি অফিসে নিষ্পত্তি হবে। ঘুষের বিষয়টি সত্য নয়।” অন্যদিকে, অভিযুক্ত রফিকুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
সিলেটের সচেতন মহলের দাবি, প্রশাসনের নাকের ডগায় চলা এই দুর্নীতির স্বর্গরাজ্য বন্ধ করতে অতি দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

প্রশাসকের আশ্বাসে সিলেটে সিএনজি মালিক-শ্রমিকদের মহাসমাবেশ স্থগিত

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১