editor
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬
সাম্প্রতিক সময়ে যুবদলের নাম ব্যবহার করে কিছু অনাকাঙ্ক্ষিত এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দের গোচরীভূত হয়েছে। সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং অপতৎপরতা রোধে এক যৌথ বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় আমরা আপসহীন। দলের নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। শহীদ জিয়ার আদর্শের এই সংগঠন কোনো অপশক্তির অপকর্মের ঢাল হতে পারে না।
বিবৃতিতে উল্লেখ করা হয় যে, সিলেট জেলা, মহানগর, উপজেলা, পৌর বা ওয়ার্ড পর্যায়ের বর্তমান কমিটিতে পদপ্রাপ্ত কিংবা কোনো পদে নেই—এমনকি প্রাথমিক সদস্যও নন—এমন কিছু ব্যক্তি নিজেদেরকে সংগঠনের দায়িত্বশীল পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন। এহেন অপকর্ম জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সংগঠনের দীর্ঘদিনের গৌরবময় ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে নিম্নোক্ত নির্দেশনা ও সতর্কতা জারি করা হলো:
১) পরিচয় ব্যবহারে নিষেধাজ্ঞা: সংগঠনের নাম ও পদবি ব্যবহার করে কোনো প্রকার অননুমোদিত কার্যক্রম পরিচালনা করা থেকে সকলকে বিরত থাকার কঠোর নির্দেশ প্রদান করা হচ্ছে।
২) ব্যক্তিগত দায়ভার: সংগঠনের নাম-পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা কোনো অনৈতিক কাজে লিপ্ত হন, তবে তার কোনো দায়ভার সিলেট জেলা ও মহানগর যুবদল বহন করবে না। সংশ্লিষ্ট ব্যক্তি তার কৃতকর্মের জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
৩) সাংগঠনিক ও আইনি ব্যবস্থা: পরিচয় জালিয়াতি করে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেতৃবৃন্দ সাধারণ জনগণকে এই ধরণের স্বার্থান্বেষী ও বিভ্রান্তিকর পরিচয় প্রদানকারী ব্যক্তিদের থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। কোনো প্রকার সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
5 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
2 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
3 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
5 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬