admin
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬
সিলেট নগরীর বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকান কোঠা নিয়ে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের দীর্ঘদিনের মতবিরোধ নিরসনে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শুক্রবার (৩ এপ্রিল) সিলেটে মন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ কালেক্টরেট মসজিদ মার্কেটের দোকানদারদের বর্তমান সমস্যা ও জেলা প্রশাসনের সাথে সৃষ্ট জটিলতার আদ্যোপান্ত মন্ত্রীর কাছে তুলে ধরেন। দোকান মালিকদের পক্ষে মো. ইনামুল করিম চৌধুরী বিস্তারিত ব্যাখ্যা করলে মন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
আলোচনাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে স্থগিত হওয়া চেম্বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করা জরুরি, বিশেষ করে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনে তারা জোর দাবি জানান।
নেতৃবৃন্দ সিলেটে নতুন বিসিক শিল্প এলাকা স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, বর্তমানে সিলেটে কোনো প্লট খালি নেই, যা শিল্পায়নে বাধা সৃষ্টি করছে। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারি ব্যয় কমাতে বিসিক, বিডা, স্পেশাল ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি সমন্বিত কাঠামোর বা ‘এক ছাতার নিচে’ নিয়ে আসার আহ্বান জানান তারা। তারা উল্লেখ করেন যে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ বিষয়ে কিছু প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং আব্দুল আলিম দিপক।
ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, নিয়াজ মো. আজিজুল করিম, মনিরুল ইসলাম, ফরহাদুজ্জামান চৌধুরী, সুয়েব আহমদ অভি, রাসেল আলী, সাহান উদ্দিন নাজু, মো. মিনহাজ, মো. আল আমিন আহমদ এবং আব্দুর রহিম বাদশাসহ আরও অনেকে।
8 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান
5 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির
6 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
4 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
3 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
8 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
2 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 4 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
3 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা