editor
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬
সাম্রাজ্যবাদী আমেরিকার সহিত দেশ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ৫টায় সিলেট কোর্ট পয়েন্টে এই পথ সভার আয়োজন করা হয়।
জেলা কমিটির সভাপতি কমরেড ফরহাদ হোসেনের সভাপতিত্বে, সংগঠক কমরেড মনিষা ওয়াহিদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ক্ষেত মজুর নেতা এডভোকেট নিরঞ্জন দাস খোকন, সদস্য দেবব্রত পাল মিন্টু, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সংগ্রামী সভাপতি কমরেড মাসরুর জলীল প্রমূখ।
পথ সভায় বক্তারা বলেন, ইউনুস সরকার জাতীয় নির্বাচনের পূর্বে তড়িঘড়ি করে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে। এটা কোন চুক্তি নয় বরং দাসত্বের নামান্তর। চুক্তি অনুসারে বিদেশ থেকে তেল গ্যাস, চিকিৎসা সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানী আমেরিকা থেকে করতে হবে নতুবা তাদের অনুমতি নিতে হবে। স্বাধীন দেশে এ কেমন চুক্তি না আমেরিকার গোলামী? জনগণ জানতে চায়। তড়িঘড়ি করে অত্যন্ত গোপনীয়তার সাথে এমন চুক্তির কি রহস্য তা জনগণ জানতে চায়। জনগণ অনেক আখাঙ্ক নিয়ে ত্রোয়দশ জাতীয় সংসদ গঠন করেছে। জাতীয় সংসদে গোপন গণ বিরোধী চুক্তির বিষয়ে আলোচনা করে গণ বিরোধী চুক্তি বাতিলের ব্যবস্থা করবেন। কিন্তু সরকার বা বিরোধী দল কেউই এব্যাপারে কোন কথা বলছেন না। নাকি বিএনপি, জামায়াত এ গণ বিরোধী চুক্তির ব্যাপারে এক মত? জনগণ তা জানতে চায়।
বক্তারা আরও বলেন আমেরিকা আর ইসরায়েল যখন ইরান ও লেবাননের নিরীহ মানুষের উপর অন্যায় ভাবে আক্রমণ করে হাজার হাজার মানুষ মারছে সরকার বা বিরোধী দল তখন নিশ্চুপ। এর রহস্য কি? আমেরিকা আর ইসরায়েল যখন মুসলিম হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, মুসলিম রাষ্ট্র ইরানকে তার কর রাজ্য করার চক্রান্তে ব্যস্ত তখন বাংলাদেশের ইসলামের ধ্বজাধারীরা নিশ্চুপ কেন? না কি তারা ও ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকার নিকট চুক্তি বদ্ধ? বক্তারা বলেন দিল্লির তাঁবেদারি করে আওয়ামী লীগ কে নাতি পুতি সহ পালাতে হয়েছে। তা থেকে শিক্ষা নিন। জনগণের কথা ভেবে গণবিরোধী চুক্তি বাতিল করুন।
পথ সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আহমেদুর রশিদ রিপন, খলিল আহমদ, বিধান দেব চয়ন, সন্দীপ দাস।
3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
5 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
6 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা