admin

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

গোয়াইনঘাটে শিক্ষা কর্মকর্তা আশরাফুলের ‘দুর্নীতির সাম্রাজ্য’

গোয়াইনঘাটে শিক্ষা কর্মকর্তা আশরাফুলের ‘দুর্নীতির সাম্রাজ্য’

4
  • শত অভিযোগের তদন্তে শিক্ষা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাবেক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোঃ আশরাফুল আলমের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ, দুর্নীতি, বদলি বাণিজ্য এবং নারী শিক্ষকদের যৌন হয়রানির পাহাড়সমান অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে ক্ষমতার অপব্যবহার করে তিনি এক ‘দুর্নীতির সাম্রাজ্য’ গড়ে তুলেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তদন্ত শুরু করেছে।

4

সূত্র জানায়, ২০১৮ সাল থেকে টানা ৭ বছর গোয়াইনঘাটে কর্মরত ছিলেন আশরাফুল আলম। সরকারি বিধি অনুযায়ী তিন বছরের বেশি একই স্টেশনে থাকার বিধান না থাকলেও প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন এখানে অবস্থান করেন। গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ২৫টি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী শিক্ষকরা। অভিযোগের তদন্তে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে গোয়াইনঘাট উপজেলা শিক্ষা অফিসে আসেন অধিদপ্তরের শিক্ষা অফিসার (সাধারণ প্রশাসন) জিয়া উদ্দিন আহম্মদ।

বদলিতে লাখ টাকার বাণিজ্য: লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালে আন্তঃউপজেলা বদলিতে নীতিমালা লঙ্ঘন করে কুলুমছড়ারপার সপ্রাবি’র শিক্ষক জুবেদা বেগমকে এক লক্ষ টাকার বিনিময়ে দক্ষিণ সুরমায় বদলির সুযোগ করে দেন তিনি। এছাড়া নজরুল ইসলাম, সাবিহা বেগম, শাহানারা বেগমসহ একাধিক শিক্ষকের কাছ থেকে বদলি বাবদ ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এক শিক্ষিকার বদলি না হওয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে টাকা ফেরত দেওয়ার ঘটনাও ঘটেছে।

1

অনিয়ম যখন নিয়ম: আশরাফুল আলমের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে মাতৃত্বকালীন ছুটি প্রদান (চতুর্থবারের মতো), টাকার বিনিময়ে অবৈধ সংযুক্তি (ডেপুটেশন) এবং প্রবাসে থাকা শিক্ষকদের বেতন সচল রাখার বিনিময়ে মাসিক ৫,০০০ থেকে ১০,০০০ টাকা মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি বিদ্যালয়ের গাছ বিক্রির কমিশন না পেয়ে প্রধান শিক্ষককে হয়রানি করে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগও রয়েছে। পরিদর্শন শেষে মোটরসাইকেলের তেল খরচের নামে ৫শ থেকে ১ হাজার টাকা নেওয়া ছিল তার নিয়মিত কালেকশন।

যৌন হয়রানির গুরুতর অভিযোগ: সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো নারী শিক্ষকদের ওপর মানসিক ও শারীরিক নিপীড়ন। প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়া এবং তাতে রাজি না হওয়ায় মহিষখেড় সপ্রাবি’র সহকারী শিক্ষক তাপসী রাণী দেব চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আদর্শ সপ্রাবি’র এক শিক্ষকের কাছে বদলির বিনিময়ে ‘গরু’ এবং ‘মালয়েশিয়ার রিটার্ন টিকিট’ দাবি করার মতো বিচিত্র দুর্নীতির তথ্যও উঠে এসেছে।

3

এসব বিষয়ে অভিযুক্ত এটিইও আশরাফুল আলম অভিযোগ অস্বীকার করেছেন। তবে গোয়াইনঘাটের বর্তমান শিক্ষা অফিসার ইফতেখার আহমদ জানান, ২৫টি লিখিত অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার জানান, অধিদপ্তরের পক্ষ থেকে তদন্ত চলছে। অন্যদিকে, তদন্তকারী কর্মকর্তা জিয়া উদ্দিন আহম্মদ বলেন, “অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত সম্পন্ন হয়েছে। চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।” গোয়াইনঘাটের সাধারণ শিক্ষকদের দাবি, এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘হকার্সদের মূল্যায়ন না করলে পত্রিকা বিক্রি বন্ধের হুঁশিয়ারি’

‘হকার্সদের মূল্যায়ন না করলে পত্রিকা বিক্রি বন্ধের হুঁশিয়ারি’

4 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 5 শুক্রবার (০১ মে)

সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

7 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা

সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

1 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1 তিনি বলেছেন, সিলেটের ২৫০

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

7 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

2 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

6 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

6 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 4 শনিবার (২ মে) সকাল সাড়ে

1
8