admin

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

কলকাতায় বসে বিলাসিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ: যুবলীগ নেতা নুরকে বয়কটের ডাক

কলকাতায় বসে বিলাসিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ: যুবলীগ নেতা নুরকে বয়কটের ডাক

7

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে দলের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ, কর্মীদের সাথে প্রতারণা এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৫ই আগস্টের পরবর্তী সময়ে যখন দলের নেতাকর্মীরা হামলা-মামলায় বিপর্যস্ত, তখন নুরের এমন আচরণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ‘বয়কট’ ঘোষণা করেছেন সংক্ষুব্ধ নেতাকর্মীরা।

অভিযোগে জানা গেছে, নুরুল ইসলাম নুর বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, যুবলীগের আন্তর্জাতিক শাখার বিভিন্ন রাষ্ট্রের কমিটি গঠনের নাম করে এবং উচ্চপদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। আন্দোলনের কঠিন সময়ে সক্রিয় না থেকে উল্টো দলের কর্মীদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকার জেল-জুলুম ও মামলায় ক্ষতিগ্রস্ত অসহায় নেতাকর্মীদের সহায়তার কথা বলে তিনি উচ্চপর্যায়ের দেশি-বিদেশি নেতাদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছেন। কিন্তু সেই অর্থ দুর্গত কর্মীদের না দিয়ে নুর ভারতের কলকাতায় তার জনৈক বান্ধবীকে নিয়ে ভোগবিলাসী জীবন যাপন করছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

7

তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, যখন দলের দুঃসময়ে ত্যাগী কর্মীরা ঘরবাড়ি ছাড়া, তখন কেন্দ্রীয় নেতা হয়ে নুরের এমন অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত জীবনযাপন দলের আদর্শের পরিপন্থী। তাকে দ্রুত দল থেকে বহিষ্কার করার জন্য যুবলীগের শীর্ষ নেতৃত্বের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে।

5

এ বিষয়ে সংক্ষুব্ধ এক কর্মী বলেন, “আমরা যখন হামলা-মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছি, তখন আমাদের কষ্টের কথা বলে টাকা তুলে নুর সাহেব কলকাতায় আনন্দ করছেন। এ ধরনের দুর্নীতিবাজ নেতা দলের বোঝা ছাড়া আর কিছুই নয়।”

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

5 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

3 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

4 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

1 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

1 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

1 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

4 মো. নুরুল ইসলাম: আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

7 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি

1
6