editor
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম নুরের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে দলের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ, কর্মীদের সাথে প্রতারণা এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে।
গত ৫ই আগস্টের পরবর্তী সময়ে যখন দলের নেতাকর্মীরা হামলা-মামলায় বিপর্যস্ত, তখন নুরের এমন আচরণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ‘বয়কট’ ঘোষণা করেছেন সংক্ষুব্ধ নেতাকর্মীরা।
অভিযোগে জানা গেছে, নুরুল ইসলাম নুর বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, যুবলীগের আন্তর্জাতিক শাখার বিভিন্ন রাষ্ট্রের কমিটি গঠনের নাম করে এবং উচ্চপদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। আন্দোলনের কঠিন সময়ে সক্রিয় না থেকে উল্টো দলের কর্মীদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকার জেল-জুলুম ও মামলায় ক্ষতিগ্রস্ত অসহায় নেতাকর্মীদের সহায়তার কথা বলে তিনি উচ্চপর্যায়ের দেশি-বিদেশি নেতাদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছেন। কিন্তু সেই অর্থ দুর্গত কর্মীদের না দিয়ে নুর ভারতের কলকাতায় তার জনৈক বান্ধবীকে নিয়ে ভোগবিলাসী জীবন যাপন করছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
তৃণমূলের ক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, যখন দলের দুঃসময়ে ত্যাগী কর্মীরা ঘরবাড়ি ছাড়া, তখন কেন্দ্রীয় নেতা হয়ে নুরের এমন অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত জীবনযাপন দলের আদর্শের পরিপন্থী। তাকে দ্রুত দল থেকে বহিষ্কার করার জন্য যুবলীগের শীর্ষ নেতৃত্বের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংক্ষুব্ধ এক কর্মী বলেন, আমরা যখন হামলা-মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছি, তখন আমাদের কষ্টের কথা বলে টাকা তুলে নুর সাহেব কলকাতায় আনন্দ করছেন। এ ধরনের দুর্নীতিবাজ নেতা দলের বোঝা ছাড়া আর কিছুই নয়।
4 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের
7 নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 শুক্রবার (১
5 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
7 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 3 শুক্রবার (০১ মে)
7 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
4 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট
2 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
7 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়