editor

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

সিলেটে সংরক্ষিত নারী আসনে আলোচনায় ডজন খানেক নেত্রী

সিলেটে সংরক্ষিত নারী আসনে আলোচনায় ডজন খানেক নেত্রী

3

সিলেটে সংরক্ষিত নারী আসনে এমপি হতে এক ডজন নারী নেত্রীকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বিগত সংসদ নির্বাচনে দলের দুঃসময়ে মাঠে থাকা এবং ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করা এসব নেত্রীদের ঘিরেই এখন সব জল্পনা-কল্পনা। সিলেটের জন্য নির্ধারিত দুটি সংরক্ষিত আসনে বিএনপির হাইকমান্ড কাকে বেছে নেবে, তা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝেও চলছে বিশ্লেষণ।

সংরক্ষিত আসনের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার। হবিগঞ্জের বাসিন্দা শাম্মী কেন্দ্রের রাজনীতিতে বেশ পরিচিত মুখ এবং বিগত দিনের আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

4

মৌলভীবাজার জেলা থেকে আলোচনায় শীর্ষে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা নাসের রহমান এমপির স্ত্রী রেজিনা ইসলাম নাসের। বনেদি পরিবারের এই পুত্রবধূ জেলার নারী ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আলোচনায় আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। পিতার দীর্ঘ নির্বাসিত জীবনের ত্যাগ এবং মিডিয়া টকশোতে দলের পক্ষে জোরালো ভূমিকা রাখায় তার প্রতি এলাকার মানুষের বিশেষ আগ্রহ রয়েছে।

1

সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার কারণে আলোচনায় রয়েছেন।

এছাড়া সাবেক এমপি প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি সিলেট-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তারা দুজনেই বিগত নির্বাচনে সাধারণ আসনে মনোনয়নবঞ্চিত হয়েও ধানের শীষের পক্ষে মাঠে কাজ করেছেন। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচনায় উঠে এসেছেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিনা চৌধুরী। দলের চরম দুর্দিনে সিলেটে নারীদের নিয়ে আন্দোলনে তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সদস্য ও পরিচিত আইনজীবী অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী অনেক আগে থেকেই দলের নিবেদিতপ্রাণ হিসেবে মাঠে রয়েছেন।

তাহসিন শারমিন তামান্না: সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন।

3

জেবুন্নাহার সেলিম: সিলেটের সাবেক এমপি প্রয়াত দিলদার হোসেন সেলিমের স্ত্রী।

সালমা নজির: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক তিনবারের এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী।

1

আলোচনায় থাকা এই নেত্রীরা বিগত দিনে দলের প্রতি তাদের অবদান এবং ত্যাগের চিত্র তুলে ধরে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। অনেকেই পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং রাজপথের সক্রিয়তাকে পুঁজি করে এগোচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়ন ভারসাম্য রক্ষা এবং দলের দুর্দিনের ত্যাগীদের মূল্যায়ন করতে গিয়ে যোগ্য কাউকেই শেষ পর্যন্ত বেছে নেবে বিএনপি। সিলেটের জন্য বরাদ্দকৃত এই দুটি আসনে শেষ পর্যন্ত কার ভাগ্যে ছিঁড়বে মনোনয়নের শিঁকে, তা দেখার অপেক্ষায় এখন পুরো সিলেট বিভাগ।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

3 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

2 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

1 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

1 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

1
5